পর্তুগালে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১জন গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: পর্তুগালে পাঠানোর নামে জাল ভিসা দিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগে একজনকে গ্রেফতার করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ।
শনিবার (৯ আগস্ট) বেলা সোয়া ২ টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার তেতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত কলমদর মিয়া (৪২) দক্ষিণ সুরমার বিরাহিমপুর হাজিপুরের জাবিদ উল্লাহ’র ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছে মোগলাবাজার থানা পুলিশ।
পুলিশ জানায় তার বিরুদ্ধে সিলেটে মানব পাচার প্রতিরোধ দমন ট্রাইব্যুনাল কোর্টে ও ঢাকার বিমানবন্দর থানায় পৃথক মামলা রয়েছে।
পুলিশ জানায়- ২০২৩ সালের ৭ আগস্ট, ২৫ অক্টোবর, ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারী ও ১২ই মার্চ বাদী ইয়াহিয়া আহমদ তুহিন এর কাছ থেকে প্রধান অভিযুক্ত কলমদর মিয়া পর্তুগালে রেস্টুরেন্ট ব্যবসার কথা বলে শ্রমিক নিয়োগের প্রলোভনে কোটি টাকা সংগ্রহ করে। একইভাবে ওসমানীনগরের ব্রাম্মনগ্রামের মিহির দেবনাথ, খয়রুল আলম, মধু মিয়া, সহ বিভিন্ন লোকজনের কাছে কোটি টাকার মত হাতিয়ে নেন।
প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা টাকা ফেরত চাইলে অভিযুক্ত কলমদর তাদেরকে হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর প্রতারনার শিকার হওয়া ব্যক্তিরা এসএমপি’র মোগলাবাজার, দক্ষিণ সুরমা ও ঢাকার বিমানবন্দর থানায় মানব পাচার প্রতিরোধ আইনে একাধিক মামলা দায়ের করেন।
এ ব্যাপারে এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, মানব পাচার বিরোধী আইনে একাধিক মামলার আসামী কলমদর মিয়াকে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে। তাকে রবিবার কোর্টে প্রেরণ করা হবে।
Related News
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাবি প্রেসক্লাবের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গভীরRead More
সিলেটে যেসব এলাকায় ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িকভাবেRead More



Comments are Closed