হবিগঞ্জে যুবককে ট্রেন থেকে ফেলে দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেন থেকে ফেলে দেয়া এক যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজার রেললাইন সংলগ্ন সড়ক থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত যুবক জানান, ৪-৫ জন ব্যক্তি চলন্ত ট্রেনে তাকে বেধড়ক মারধর করে ট্রেন থেকে ফেলে দেয়। তবে তিনি নিজের নাম-পরিচয় কিছুই জানাতে পারেননি।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি তদন্তাধীন রয়েছে। আহত যুবকের পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে আমরা কাজ করছি।’
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed