সারাদেশে বৈষম্যবিরোধীদের কমিটি স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্রীয় কমিটি বাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিকেলে শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, কমিটি স্থগিতের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
রিফাত রশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীতে কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।
এর আগে, গত ১৭ জুলাই সকালে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াদসহ পাঁচজন। ওইদিন তারা ১০ লাখ টাকা নিয়ে আসেন। পরে ২৬ জুলাই রাতে বাকি টাকা আনতে বাসায় যান। বিষয়টি পুলিশকে অবহিত করলে তাৎক্ষনিক গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতেনাতে আটক করেন।
এ ঘটনায় রোববার সকালে ৬ জনকে আসামি করে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করা হয়। রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন ও মো. আমিনুল ইসলাম।
এরমধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে ৭ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তায় ১১ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে সব বিদ্যুৎকেন্দ্র, উপকেন্দ্র, নির্মাণাধীন প্রকল্প, ভান্ডার ওRead More
সারাদেশে দোকানপাট বন্ধের নতুন সময়সূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে দোকানপাট, মার্কেট ও বিপণিবিতান বন্ধের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেRead More



Comments are Closed