সমকামিতার অভিযোগে ডুয়েটের ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সমকামিতার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরেও স্থায়ীভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের বহিষ্কারের জন্য বিক্ষোভ করেন তারা।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের বিরুদ্ধে সমকামিতায় জড়িত থাকার অভিযোগ এনে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৫ ছাত্রকে হল থেকে সাময়িক বহিষ্কার করে। বহিষ্কৃত ছাত্রদের মধ্যে কাজী নজরুল ইসলাম (কেএনআই) হলের তিনজন এবং শহীদ তাজউদ্দীন আহমদ (এসটিএ) হলের দুজন রয়েছেন।
ডুয়েটের পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস সই করা এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পাঁচ ছাত্রের বিরুদ্ধে সমকামিতার অভিযোগ পাওয়া যায়। বিষয়টির সঠিক তদন্ত এবং ক্যাম্পাসে সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করা হলো।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed