৪৯ আরোহী নিয়ে রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত
আন্তর্জাতিক ডেস্ক: প্রায় ৫০ জন আরোহী নিয়ে একটি রুশ বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাশিয়ার সুদূর পূর্বে একটি ‘এএন-২৪’ যাত্রীবাহী বিমানের সঙ্গে স্থানীয় বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরপর তল্লাশি অভিযান শুরু হলে জানা যায়, বিমানটিতে আগুন লেগেছে এবং আমুর অঞ্চলে ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
তবে দুর্ঘটনা কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার সকালে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এতে ৪০ থেকে ৫০ জন আরোহী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিমানটি সাইবেরিয়া-ভিত্তিক এয়ারলাইন্স আঙ্গারা পরিচালনা করছিল এবং চীন সীমান্তবর্তী টাইন্দা শহরের দিকে যাচ্ছিল।
স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানায়, সাইবেরিয়া-ভিত্তিক আঙ্গারা নামক একটি বিমান সংস্থা পরিচালিত বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের একটি শহর টিন্ডায় তার গন্তব্যের দিকে যাওয়ার সময় রাডার স্ক্রিন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলভ বলেছেন, প্রাথমিক তথ্যানুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন।
টেলিগ্রামে তিনি লিখেছেন, ‘বিমানটি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সকল বাহিনী মোতায়েন করা হয়েছে।’
যদিও জরুরি মন্ত্রণালয় বিমানে থাকা লোকের সংখ্যা কম (গভর্নরের দেয়া সংখ্যার তুলনায়) বলে উল্লেখ করেছে। তার বলছে, বিমানটিতে প্রায় ৪০ জন ছিলেন।
Related News
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয়Read More
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজনRead More



Comments are Closed