সিলেটে করোনায় একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয় এক বার্তায় এ তথ্য জানায়।
সূত্র জানায়, সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ বছর বয়সী এক করোনা রোগী মারা গেছেন।
করোনার চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে সিলেটের কোনো হাসপাতালে করোনা রোগী ভর্তি নেই।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৭৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৪৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed