উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ১ জন নিহত হওয়ার খবর
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে মাইলস্টোন কলেজ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এখন পর্যন্ত এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
লিমা খান এর আগে বলেন, মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে বিমানটি পড়েছে বলে তারা প্রাথমিকভাবে জেনেছেন। সেখানে আটটি ইউনিট কাজ করছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান জানান, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ দুর্ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
Related News
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ভূমি অফিসে অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে পাসপোর্ট অফিস, ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণRead More
শরীয়তপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২
বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষেRead More



Comments are Closed