Main Menu

সঞ্চয়পত্রে মুনাফা কমল, ১ জুলাই থেকেই কার্যকর

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে। মঙ্গলবার (১ জুলাই) থেকে নতুন এই হার কার্যকর হয়েছে।

গত সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণসম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানায়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে সঞ্চয়পত্রে সর্বোচ্চ সুদের হার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন সুদের হার হবে ৯ দশমিক ৭২ শতাংশ।

আগে যেখানে পাঁচ ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার ১২ শতাংশের বেশি ছিল, সেখানে প্রায় সব ক্ষেত্রেই হার কমানো হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, ৭ লাখ ৫০ হাজার টাকা বা তার কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে। এর বেশি বিনিয়োগে মুনাফার হার আরও কমে যাবে। সরকার আয় ও ঋণ ব্যবস্থাপনার অংশ হিসেবে নিয়মিতভাবে সঞ্চয়পত্রের সুদহার নির্ধারণ করে থাকে।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়ানোর পর এবার সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হলো।

কোন সঞ্চয়পত্রে কত মুনাফা?

পরিবার সঞ্চয়পত্র:

৭.৫০ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছরের মেয়াদ শেষে মুনাফার হার ১১.৯৩% (আগে ছিল ১২.৫০%)

৭.৫০ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)

পেনশনার সঞ্চয়পত্র:

৭.৫০ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ শেষে মুনাফার হার ১১.৯৮% (আগে ছিল ১২.৫৫%)

৭.৫০ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)

Manual7 Ad Code

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র;

৭.৫০ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১.৮৩% (আগে ছিল ১২.৪০%)

Manual7 Ad Code

৭.৫০ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৮০% (আগে ছিল ১২.৩৭%)

Manual1 Ad Code

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র:

Manual4 Ad Code

৭.৫০ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফার হার ১১.৮২% (আগে ছিল ১২.৩০%)

৭.৫০ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%)

ডাকঘর সঞ্চয় ব্যাংক (মেয়াদি হিসাব):

৭.৫০ লাখ টাকার কম বিনিয়োগে তিন বছর মেয়াদ শেষে মুনাফার হার ১১.৮২% (আগে ছিল ১২.৩০%)

৭.৫০ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ১১.৭৭% (আগে ছিল ১২.২৫%)

তবে, কিছু ক্ষেত্রে হার অপরিবর্তিত থাকবে। যেমন- জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড এবং ডাকঘর সঞ্চয় ব্যাংকের সাধারণ হিসাবের মুনাফার হার অপরিবর্তিত থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১ জুলাই ২০২৫-এর আগে ইস্যু হওয়া সব জাতীয় সঞ্চয় স্কিমের ক্ষেত্রে ইস্যুকালীন মেয়াদের মুনাফার হারই প্রযোজ্য হবে। তবে পুনর্বিনিয়োগের ক্ষেত্রে নতুন মুনাফার হার কার্যকর হবে। ছয় মাস পর আবারও মুনাফার হার পুনর্নির্ধারণ করা হবে।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code