সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির বাড়ি মৌলভীবাজারের রাজনগরে। তার বয়স প্রায় ৮০ বছর।
মঙ্গলবার (১ জুলাই) রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনিয়ে চলতি দফা করোনায় সিলেটে দুজন মারা গেলেন। এরআগে গত ২৬ জুন আরেকজন মারা গিয়েছিলেন।
বুধবার শহীদ শামসুদ্দিন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা ছাড়াও আরও কয়েকটি জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন।
এদিকে, গত ২৪ ঘন্টায় সিলেটে আরো একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে বলে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে। ৪১ জনের নমুনা পরীক্ষায় ১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়। এ নিয়ে সিলেটে চলতি দফায় করোনায় আক্রান্ত হলেন ২৫ জন।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬১৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed