সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়া ব্যক্তির বয়স ছিল ৮০ বছর। তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৬ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় একই হাসপাতালে করোনায় আক্রান্ত আরেক ব্যক্তি মারা যান। চলতি মৌসুমে এ নিয়ে সিলেটে করোনায় দু’জনের মৃত্যু হলো।
এদিকে, বুধবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষা করে নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে। চলতি বছরে এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনজন করোনা রোগী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Related News
সিলেটে হামের উপসর্গে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর হবিগঞ্জেরRead More
হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed