সিলেটে নতুন আরও ৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে সিলেটে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বর্তমানে ৪ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
সোমবার (৩০ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কোভিড পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় ২৬ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর থেকে সিলেটে সোমবার (৩০ জুন) পর্যন্ত ৩৪৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আক্রান্ত ২৪ জনের মধ্যে বর্তমানে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চারজনই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩১০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,০৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed