ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা হতে ১ কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের বজলুর রহমানের ছেলে জিল্লুর রহমান (৬৫), একই উপজেলার পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডাক্তার জালাল উদ্দিন (৬৫)। পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পরে আরও দুইজন মারা গেছে। তারা হলেন- যশোর সদর উপজেলার ডা. আব্দুল আলিম (৫৫) ও বাসের হেলপার হাসিব (৩২)। এছাড়া ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেছে বলে জানান হাইওয়ে পুলিশ।
হাসাড় হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া হতে ঢাকার সোরহারর্দী উদ্যানে জনসভায় যাচ্ছিল। এক্সপ্রেসেওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের ২ জন যাত্রী নিহত হন।
হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক গাড়ি দুটি আটক আছে তবে চালকরা পালিয়ে গেছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
রাজবাড়ীর পাংশায় চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামে মোটর চুরির অভিযোগেRead More
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ২৫
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed