দেশে আরও সাতজনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৮০৭ জনে। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সারাদেশে ১৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত পাওয়া গেছে সাতজন। এরমধ্যে ঢাকায় ৮৪ জনের নমুনা পরীক্ষায় চারজন ও চট্টগ্রামে ৫৪ জনের নমুনা পরীক্ষায় তিনজনের মধ্যে করোনা ভাইরাস পাওয়া গেছে। সিলেটে একজনের নমুনা পরীক্ষা হলেও করোনা ভাইরাস পাওয়া যায়নি। এছাড়া ভর্তি রোগীর মধ্যে সুস্থ হয়েছেন পাঁচজন।
Related News
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৪৪০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,২৬০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More



Comments are Closed