নরসিংদীতে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, ৩ বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছেন।
সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মির্জাকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। তারা তিনজন বন্ধু ছিলেন।
নিহতদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে তিন বন্ধু নরসিংদী শহরে এসেছিলেন। বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় সামনে থেকে আসা একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে আহত হন। দুমড়মুচড়ে যায় মোটরসাইকেল।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস সদস্যরা ওই তিনজনকে উদ্ধার করেন। এ সময় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ইসলাম ও আশিক মিয়ার মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। সবশেষ অপুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
এ বিষয়ে শিবপুর থানার উপপরিদর্শক (এস আই) অজয় বালা জানান, বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিন তরুণের মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ থানায় এনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
Related News
ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যেRead More
গাজীপুরে নদীতে গোসলে নেমে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে দুই মাদ্রাসাRead More



Comments are Closed