গোলাপগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জুবের আহমদ (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ জুন) রাত ১১টার দিকে উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও থেকে এ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
নিহত জুবের আহমদ লক্ষিপাশা ইউনিয়নের দক্ষিণ ঘোষগাও গ্রামের মৃত মুজাহিদ আলীর ছেলে। তিনি পেশায় একজন পিকআপ গাড়ি চালক। প্রায় দেড় মাস আগে নতুন বিয়ে করেছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুবের আহমদের পরিবারের লোকজন তার রুম ভিতরে থেকে দরজা আটকানো অবস্থায় দেখতে পান। এরপর তারা ঘরের তীরের উপরে উঠে দেখতে পান জুবের আহমদ সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ফাঁস দেওয়া।
তাৎক্ষণিকভাবে তারা বিষয়টি গোলাপগঞ্জ মডেল থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে পুলিশ জুবের আহমদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান মোল্যা।
তিনি বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যাবে।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed