হবিগঞ্জে বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছেন মসফ্লাই কোম্পানির শ্রমিকরা।
সোমবার (২ জুন) সকাল ৯টার দিকে শ্রমিকেরা মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নেয়।
অবরোধের প্রায় দুই ঘণ্টা পর বেতন ও বোনাসের পাওয়ার আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। এ সময় রাস্তার দুপাশে শত শত যানবহন আটকা পড়ে। ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
জানা গেছে, বকেয়া বেতন ও বোনাসের দাবিতে সোমবার সকালে কাজ বাদ দিয়ে মহাসড়কে নামে মসফ্লাই কোম্পানির শ্রমিকরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাসেম ও মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কোভিদ হোসেন ঘটনাস্থলে যান। তারা শ্রমিক ও কোম্পানির প্রতিনিধি দিয়ে সঙ্গে কথা বলে আগামী ৪ তারিখ বেতন-বোনাস পরিশোধের তারিখ ধার্য করেন। পরে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে কাজে যোগ দেয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মসফ্লাই কোম্পানির ডিজিএম শ্যামল বাবু বলেন, আগামী ৪ জুন বেতন ও বোনাস পরিশোধ করা হবে।
মাধবপুর বেতন ও বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ মসফ্লাই কোম্পানির শ্রমিকরা।
Related News
হবিগঞ্জে জাল ভোট দেওয়ার চেষ্টা, ৭ কিশোর আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জাল ভোট দেওয়ার চেষ্টাকালে সাতজন কিশোরকেRead More
হবিগঞ্জে দু’পক্ষের তুমুল সংঘর্ষ, আহত ৩০
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় রাস্তা ভরাট করে পানি নিষ্কাশনের নালাRead More



Comments are Closed