হবিগঞ্জ সীমান্তে আরও ২২ জনকে ঠেলে পাঠালো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী রেমা-কালেঙ্গা জঙ্গল দিয়ে ফের ২২ জনকে ঠেলে পাঠাল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (৩০ মে) ভোরের কোন এক সময় কালেঙ্গা সীমান্তবর্তী ডেবরাবাড়ি এলাকা দিয়ে তাদেরকে ঠেলে পাঠানো হয়। এদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৮ জন এবং ৫ জন শিশু রয়েছে।
তাদের সকলের বাড়ি কুড়িগ্রাম জেলায়। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ৫৫ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক হাবিবুর রহমান।
স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমান জানান, আমরা ভোরে খবর পাই বিএসএফ ২২ জনকে পুশ-ইন করেছে। সাথে সাথে বিজিবিকে খবর দেই।
খবর পেয়ে বিজিবি জোয়ানরা সেখানে চলে যান এবং তাদেরকে একটি উপজাতি সম্প্রদায়ের বাড়িতে রাখেন। বৈরী আবহাওয়ার কারণে তাদের পোশাক ভিজে গিয়েছিল এবং তারা ঠান্ডায় কাপছিল।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া বলেন, ২২ জন কে পুশ-ইন এর বিষয়টি আমি শুনেছি। তারা এখন বিজিবির হেফাজতে রয়েছে। আমি তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
এর আগে ২৬ মে একই সীমান্ত এলাকা দিয়ে ১৯ জনকে পুশইন করে ভারতীয় সীমান্তরক্ষীরা।
Related News
বাহুবলে পুকুরে ডুবে খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী একRead More
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed