জকিগঞ্জের আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী আদালতে আদত্মসমর্পণ করেছেন।
সোমবার (১২ মে) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। তবে আদালতের বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আশিক উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জকিগঞ্জের পাঁচটি মামলায় ২৬ জন আসামি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আত্মসমর্পণকারীরা বিভিন্ন মামলার আসামি বলে জানান তিনি।
জানা গেছে, আত্মসমর্পণকারী জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলওয়ার হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলার আসামি। এর আগে উচ্চ আদালত থেকে তারা ৮ সপ্তাহের জামিনে ছিলেন। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।
এদিকে, আদালতে আত্মসমর্পণ করতে আসা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে হেনস্থা করার চেষ্টা করেছে বিক্ষোব্দ জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ উত্তেজিত জনতাকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, আসামিদের আদালতে তোলার সময় মারধরের চেষ্টা করেন বিক্ষোব্দ জনতা। এসময় একজন তেড়ে এসে হামলার চেষ্টা করেন। পরে পুলিশ শক্ত অবস্থান নিয়ে বিক্ষোব্দ জনতাকে সরিয়ে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিলেটের জকিগঞ্জে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়। চার মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ বিভিন্ন সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করা হয়।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০)Read More



Comments are Closed