সিলেটে ইয়াবাসহ হোটেল থেকে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কোতোয়ালী থানার লালদিঘীরপাড় এলাকায় একটি বোর্ডিং হাউসে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সম্রাট মালাকার (৩০) সুনামগঞ্জ জেলার ছাতক থানার মন্ডলী ভোগ গ্রামের মৃত বাদল মালাকারের ছেলে।
জানা যায়, সোমবার (২৯ এপ্রিল) রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সদস্যরা কোতোয়ালী মডেল থানার লালদিঘীরপাড় হকার্স মার্কেটের ১নং গেইট সংলগ্ন পশ্চিম পাশের ব্রহ্মময়ী বাজারের ‘আল মোবারক ব্যাচেলর বোর্ডিং’–এর ৫তলা ভবনের ৪র্থ তলার ৩৮নং কক্ষে অভিযান চালায়।
ওই কক্ষ থেকে ৮০ পিস ইয়াবাসহ সম্রাটকে গ্রেফতার কর হয়।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed