Main Menu

দিরাই পৌর যুবলীগ নেতা জুয়েল গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: অপারেশন ডেভিল হান্টে সুনামগঞ্জের দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৩ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে দিরাই পৌর শহরের চন্ডিপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন থেকে জুয়েল মিয়া দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি বিশেষ আইনে পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন তিনি। কিন্তু গত কদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দিরাই বাজারে ঘোরাফেরা এবং নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছিলেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়াকে গ্রেফতার করে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed