Main Menu

ওসমানীনগরে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশের হাকড়াসহ ছিনিয়ে নেওয়ার দুই সপ্তাহ পর সিলেটের ওসমানীনগরের সেই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আকছার আহমদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলাসহ ৭টি মামলার আসামি।

এর আগে গত ৩১ মার্চ গ্রেপ্তার হওয়ার পর হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেওয়া হয়।

Manual8 Ad Code

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে আকছার আহমদকে গ্রেপ্তার করে পুলিশ।

Manual8 Ad Code

আকছার আহমদ ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জানা গেছে, গত ৩১ মার্চ উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকছার আহমদকে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠে। পুলিশের উপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গত ২ এপ্রিল ১৮ জনকে অভিযুক্ত করে পুলিশ এসল্ট মামলা দায়ের করলেও এতদিন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের উপর হামলার একটি ভিডিও গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করে। ঘটনার দুই সপ্তাহ পর পুলিশ অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করে।

এদিকে, পুলিশের হাত থেকে হাতকড়াসহ আকছার আমদকে ছিনিয়ে নিলেও একই এলাকায় পরিত্যক্ত অবস্থায় হাতকড়া পাওয়ার বিষয় নিয়ে জনমনে রহস্য সৃষ্টি হয়েছে। সংবাদ মাধ্যমে এমন খবরে উপজেলায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

Manual1 Ad Code

আকছার আহমদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এস আই সফিক আহমদ।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code