যুবদল নেতার ফেসবুক স্ট্যাটাস নিয়ে হবিগঞ্জে ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের সংঘর্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে পৌর যুবদল নেতার ফেসবুকে একটি স্ট্যাটাস নিয়ে একে অপরের মন্তব্যের জেরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের লোকজনের মধ্যে প্রায় ঘন্টাব্যাপি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ আহত হয়েছেন।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসদরে অবস্থিত থানার সামনের এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা বিভিন্নস্থানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষ চলাকালে পৌরসদর বাজারের ব্যবসায়ীদের মধ্য আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পৌর যুবদলের সদস্য সচিব আতিক রহমান গত বুধবার তার ফেসবুক ওয়ালে, ‘রাজনীতি থেকে ভালো মানুষ গুলো স্বেচ্ছায় নিজেকে লুকিয়ে রাখছে শুধুমাত্র নিম্ন শ্রেণী থেকে উঠে আসা দালাল এবং চামচাদের কারণে।’ লিখে একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাহী রহমান ও সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাইয়ুন কবীর আকাশের মধ্যে মন্তব্যে বাক বিতন্ডা শুরু হয়। বাক বিতন্ডার এক পর্যায়ে একে অপরকে বৃহস্পতিবার সন্ধ্যায় সংঘর্ষের আহবান করে। এরই প্রেক্ষিতে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান সাংবাদিকদের বলেন, ‘শুনেছি ফেসবুক পোস্টের কমেন্ট নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পরবর্তীতে যেন কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে এ বিষয়ে আমাদের টহল অব্যাহত রয়েছে৷’
Related News
মোবাইল চুরির অভিযোগে গাছে বেঁধে দুই কিশোরকে নির্যাতন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল চুরির অভিযোগে দুই কিশোরকে গাছে বেঁধেRead More
ঢলে ধ্বসে পড়েছে লস্করপুর-কাপাই চা বাগানের সংযোগ সড়ক সেতু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পাহাড়ি ঢলের হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ও কাপাই চাRead More



Comments are Closed