ওসমানীনগরে হাওরের গাছে ঝুলন্ত ব্যবসায়ীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক সবজি বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে উপজেলার উমরপুর ইউনিয়নের খুজগীপুর গ্রামের কোনার বন হাওরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মুজাহিদ আহমদ (২৭) নামের ওই সবজী বিক্রেতার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার খুজগীপুর গ্রামের আব্দুল কাদিরের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুজাহিদ আহমদ বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে গভীর রাত হওয়ার পরও আর বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। শুক্রবার জুম্মার নামাজের পূর্বে স্থানীয়রা খুজগীপুর গ্রামের পাশে কোনার বন হাওরে গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় মুজাহিদ আহমদের লাশ দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে প্রেরণ করে।
ওসমানীনগর থানার এস আই শফিক আহমদ বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Related News
জৈন্তাপুরে ভারতীয় মদ, ফেন্সিডিল ও ইয়াবা জব্দ, আটক ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরের হরিপুরে চেকপোস্টে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ফেনসিডিল ওRead More
গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুRead More



Comments are Closed