মুক্তাগাছায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (২৩ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার শহরের নতুন বাজার খেলার মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আহমদপুর গ্রামের লিটন খানের ছেলে অনন্ত খান (২২) ও ময়মনসিংহ সদরের চর ঈশ্বরদিয়া গ্রামের আজিজুল হকের ছেলে রাসেল মিয়া (২৫)।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, নিহত রাসেল মিয়া মুক্তাগাছায় মোটরসাইকেলের গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। নিহত অনন্ত তার মোটরসাইকেল মেরামতের জন্য রাসেলের গ্যারেজে নিয়ে এসেছিলেন। দুপুরে মিস্ত্রী রাসেল অনন্তকে পেছনে বসিয়ে মোটরসাইকেলটি ট্রায়ালের জন্য রাস্তায় রেব হন। পরে দুপুর একটার দিকে নতুন বাজার খেলার মাঠ সংলগ্ন এলাকায় আসতেই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান অনন্ত। এ সময় রাসেলসহ সড়কে থাকা আরও একজন আহত হন। আশপাশের লোকজন রাসেলকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি বলেন, অন্ততের মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাকচালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More



Comments are Closed