সিলেটে সুলভমূল্যে মিলছে মাংস-ডিম-দুধ
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র রমজান মাসে সিলেট মহানগরীতে সুলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
গত শনিবার (২২ মার্চ) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে যা চলবে আগামী দশদিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডিম (প্রতি পিস) ৯ টাকা, ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা এবং গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা মূল্যে বিক্রয় হচ্ছে।
আজ রবিবার নগরীর কোর্ট পয়েন্টে এসব পণ্য বিক্রি হয়েছে। সোমবার টিলাগড় পয়েন্টে বিক্রি হবে। দুটি ট্রাকে করে প্রতিদিন সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে এই কার্যক্রম।
সিলেটে এই কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্বে থাকা সদস্য ও গোলাপগঞ্জ উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মুহাম্মদ জুনায়েদ গণমাধ্যমকে জানান, রমজান মাসে বাজারে এইসব পণ্যের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখতে সুলভমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিকে শনি ও রোববার দুদিনে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সিলেট মহানগরীতে ৭১১ কেজি গরুর মাংস, ৮৮৫ কেজি ড্রেসড ব্রয়লার মাংস, ১৭০৩ লিটার দুধ ও ১৪ হাজার ৮শত ৮০ টি দুধ কয়েক হাজার মানুষের মধ্যে বিক্রি হয়েছে।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed