Main Menu

কমলগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান উদ্বোধন

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: পবিত্র মাহে-রমজান উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ভানুগাছ বাজারে বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বুধবার দুপুরে ভানুগাছ বাজারে স্থানীয় ইসলামি ব্যাংকের উত্তর পার্শে তামান্না ট্রেডার্স-এ এই বিশেষ দোকানের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনা লাভের দোকানের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া।

Manual1 Ad Code

উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আব্দুহ, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ সভাপতি কাজি মামুনুর রশীদ, কমলগঞ্জ সদর ইউপি জামায়াতের আমীর এবাদুর রহমান, কমলগঞ্জ পৌর জামায়াতের আমির আব্দুল হাই প্রমুখ। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর শিল্প ও বাণিজ্য শাখার সভাপতি আরমান হোসেন দোলনসহ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান মাসে সাধারণ জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে জামায়াতে ইসলামী এ উদ্যোগ গ্রহণ করেছে। তারা জানান, ৪ রমজান থেকে আগামী ১৫ রমজান পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

জনসেবাম‚লক এ উদ্যোগের মাধ্যমে ভানুগাছ বাজারের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ উপকৃত হবেন। অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিনা লাভের এই দোকানের কার্যক্রমের শুভ উদ্বোধন করে উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো: মাসুক মিয়া।

Manual7 Ad Code

পবিত্র রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে জামায়াতে ইসলামীর এ উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ জনগন। তারা আশা করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণম‚লক কার্যক্রম অব্যাহত থাকবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code