ডায়াবেটিকদের বছরে একবার চোখের পরীক্ষা করাতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: ডায়াবেটিস আক্রান্তদের চোখে ছানি পড়ার আশঙ্কা বেশি বলে অন্ধত্ব থেকে রক্ষা পেতে ডায়াবেটিকদের বছরে অন্তত একবার চোখের পরীক্ষা করাতে হবে।
বুধবার সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে অনুষ্ঠিত কর্মশালায় এ কথা জানিয়েছেন এর পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরী।
হেলেন কেলার ইন্টারন্যাশনাল আয়োজিত এ কর্মশালায় ‘স্কেলিং আপ ডায়াবেটিক রেটিনোপ্যাথি সার্ভিসেস’ প্রকল্পের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন ডা. ফাইজা রাহলা।
প্রকল্পের আওতায় ২০২১ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৬৮ হাজার মানুষের চোখ পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১২ হাজারের বেশি মানুষের চোখে শনাক্ত হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথি।
উপস্থাপনায় জানানো হয়-পাঁচটি হাসপাতালে ডায়াবেটিক রেটিনোপ্যাথি শনাক্ত করার জন্য ক্লিনিক স্থাপন করা হয়েছে, যা পরবর্তীতে ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোধ করতে কোন পদক্ষেপ নিতে সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মশালায় হেলেন কেলার ইন্টারন্যাশনালের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ডা. মো. মাহমুদুল হাসান, ন্যাশনাল ইন্সটিটিউট অফ অপথালমোলজি এন্ড হসপিটাল পরিচালক প্রফেসর ডা. খায়ের আহমেদ চৌধুরী, হেড অব হেলথ অ্যান্ড নিউট্রিশন ডা. আফসানা হাবিব শিউলি এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. মো. তাউহিদুর রাহমান বক্তব্য রাখেন।
Related News
হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হাম উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়েRead More
সিলেটে হামের উপসর্গে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। মারা যাওয়া কিশোর হবিগঞ্জেরRead More



Comments are Closed