Main Menu

রমজানে লেনদেনের সময়সূচি জানাল বাংলাদেশ ব্যাংক

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র রমজানে ব্যাংকের লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। বর্তমানে লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ফলে রমজানে মাসে ব্যাংক লেনদেনের সময় কমে আসবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে।

আগামী সপ্তাহ থেকে রোজা শুরু হবে। এর আগে, সোমবার বাংলাদেশ ব্যাংক নতুন এ সময়সূচি নির্ধারণ করেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে ব্যাংকের অফিস সূচি হবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বর্তমানে এ অফিস সূচি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নতুন এ সময়সূচিতে ব্যাংকে অফিস ও লেনদেন চলবে। রোজা শেষে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আবার আগের অবস্থায় ফিরে যাবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, রমজানে অফিস সময়সূচিতে বেলা ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে। তবে এ সময়ে বিকল্প ব্যবস্থায় লেনদেন অব্যাহত রাখতে হবে।

Share





Related News

Comments are Closed