ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৪৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ (৪৫) কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ভাটিবরাটিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার সিদ্ধেশ্বরী এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মোবাইল ফোনে কথা বলছিলেন আব্দুল মজিদ (৪৫)। এ সময় কিশোরগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তনগর এগারোসিন্দুর (প্রভাতী) ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার (আব্দুল মজিদ) মৃত্যু হয়। পরে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
Related News
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: ভয়াবহ এক দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহে। বাসের নিচে চাপা পড়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেনRead More
ময়মনসিংহে ছেলেকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে এক প্রবাসীর বাড়িতে ঢুকে তার স্কুলপড়ুয়া ছেলেকে জিম্মি করে গৃহবধূকেRead More



Comments are Closed