দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের নতুন দাম
বৈশাখী নিউজ ডেস্ক: তিনদিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৪৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৪ হাজার ৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।
নতুন দাম শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করে বাজুস।
উল্লেখ্য, চলতি বছর স্বর্ণের দাম ৮ বার সমন্বয় করা হয়। যেখানে আটবারই দাম বাড়ানো হয়েছে।
২০২৪ সালে দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৭ বার।
Related News
সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাপক অস্থিরতা চলছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা পর্যায়ে। সরবরাহ সংকটের কথাRead More
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাইRead More



Comments are Closed