‘ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার’
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকার চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সঙ্গে বৈঠক শেষে তার বাসভবন যমুনার সামনে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা আমাদের আশ্বস্ত করেছেন, অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা করার জন্য কাজ করছেন। ’
মির্জা ফখরুল বলেন, আমরা আশা করবো, জনগণের যে প্রত্যাশা আছে, একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। সেটার মধ্য দিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি।
এর আগে সন্ধ্যা ৬টার দিকে যমুনায় প্রধান উপদেষ্টা ড. ইউনুসের বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল।
বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি প্রতিনিধি দল দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। এছাড়া ধানমন্ডি ৩২ নম্বরসহ সারাদেশে ভাঙচুরের ঘটনা নিয়ে বিএনপি তার দলীয় অবস্থান তুলে ধরেন। সরকারের সহযোগিতার পাশাপাশি দ্রুত নির্বাচনের কথাও তুলে ধরেন। এজন্য দলটির পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে চান বিএনপি নেতারা।
বিএনপির পক্ষে মহাসচিব ছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
Related News
সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে : বিরোধী দলীয় নেতা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক : অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা থেকেRead More
১১ দলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’Read More



Comments are Closed