সিলেটে ডেভিল হান্ট অভিযানে তিন আ.লীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। রবিবার রাত থেকে শুরু হয়েছে যৌথবাহিনীর এই অপারেশন। প্রথম দিন অপারেশনে গ্রেপ্তার হয়েছেন তিন জন।
সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও শাহপরাণ বহর আবাসিক এলাকার মৃত মাওলানা জামিল আহমদের ছেলে জাহেদ আহমদ (৩৪), দক্ষিণ সুরমা উপজেলার লালারচক গ্রামের আবদুল খালিকের ছেলে উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য আবদুল জলিল তালুকদার এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পদবীধারী সিলেট নগরীর বাগবাড়ি প্রমুক্ত একতা ৪নং রোডের ১৭৮/৮ নম্বর বাসার বিমল কান্তি দাসের ছেলে অয়ন দাশ (২৭)। অয়ন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেটে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কদমতলীতে রাজদরবার রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসনেরRead More
সিলেটের সিলামে দু’পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল যুবকের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার সিলামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রাসেল (২৩) নামেRead More



Comments are Closed