কমলগঞ্জে নারীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে বাড়ির ভেতর থেকে এই মহিলার লাশ উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামের বেলাল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫) ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন।
কমলগঞ্জ থানার এসআই অনিক দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে প্রথম স্ত্রীর বাধায় প্রবাসীর দ্বিতীয় বিয়ের আয়োজন পণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের চেষ্টার অভিযোগ উঠেছেRead More
কমলগঞ্জে সহস্রাধিক চা শ্রমিকের মাঝে বস্ত্র বিতরণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপিRead More



Comments are Closed