সিলেটে দুইদিনে ১ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুইদিনে কোটি টাকার অধিক মুল্যের চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোম ও মঙ্গলবার (৩ ও ৪ ফেব্রুয়ারি) ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন বিওপির সদস্যরা অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিজিবি সুত্র জানায়, ৪৮ বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, উৎমা, তামাবিল, ডিবিরহাওর, সোনালীচেলা, প্রতাপপুর, শ্রীপুর, বিছনাকান্দি, সংগ্রাম, লাফার্জ, কালাসাদেক, পান্থুমাই এবং সোনারহাট বিওপি কর্তৃক সোম ও মঙ্গলবার অভিযান চালায় বিজিবি সদস্যরা।
অভিযানকালে ভারতীয় মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং অবৈধভাবে মালামাল পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপ, মাহিন্দ্রা ট্রাক্টর এবং পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ ৮৩ হাজার ৪শ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed