জানুয়ারি মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী রয়েছেন।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১৫ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এরমধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।
জানুয়ারি মাসে সিলেট জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ৩১ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৯ জন সিএনজি চালক ও আরোহী ও ৯ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ৮টি দুর্ঘটনায় ১০ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৩ জন, এসময় ১০ জন চালক নিহত হয়েছেন।
এছাড়া জানুয়ারি মাসে নিহত ৩৬ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গেল বছরের শেষ মাস ডিসেম্বরে সিলেট বিভাগে ৩১টি সড়ক দুর্ঘটনায় ৩৮ জন নিহত ও ৭৭ জন আহত হয়েছিলেন।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed