ক্যানসার কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার প্রযুক্তি উদ্ভাবন
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমানে ক্যানসার চিকিৎসায় আক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়। এবার ক্যানসারের কোষগুলোকে ধ্বংস না করে তাদের পরিবর্তন করে কোলন কোষগুলোকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার প্রযুক্তি উদ্ভাবন করেছে দ্য কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএআইএসটি)।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির বায়ো অ্যান্ড ব্রেইন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কোয়াং-হিউন চো এর নেতৃত্বে একটি গবেষণা দল এই প্রযুক্তি উদ্ভাবন করেছে।
জানা গেছে, এই যুগান্তকারী প্রযুক্তি প্রয়োগে ক্যানসার চিকিৎসায় গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে বাঁচা যাবে। এই গবেষণার ফলাফল ‘বায়োরিভার্ট’ কোম্পানিতে স্থানান্তরিত হবে এবং এটি ব্যবহার করে ক্যানসার রিভার্স থেরাপির উন্নয়নের কাজ শুরু হবে।
প্রফেসর কুয়াং-হিউন চো বলেছেন, ‘ক্যানসার কোষকে আবার স্বাভাবিক কোষে পরিণত করা একটি চমকপ্রদ ঘটনা। এই গবেষণা প্রমাণ করে যে, ক্যানসার কোষকে ধাপে ধাপে স্বাভাবিক কোষে পরিণত করা সম্ভব।’
তিনি বলেন, ‘এই গবেষণা ক্যানসার কোষকে স্বাভাবিক কোষে পরিণত করার মাধ্যমে, রিভার্স ক্যানসার থেরাপির একটি নতুন ধারণা উপস্থাপন করেছে। এটি স্বাভাবিক কোষের পরিবর্তনের প্রক্রিয়াকে বিশ্লেষণ করে ক্যানসার রিভার্স থেরাপির জন্য লক্ষ্য নির্ধারণে সহায়তা করবে।’
Related News
দেশের সরকারি হাসপাতালে দালাল ঠেকাতে ৭ নির্দেশনা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব সরকারি হাসপাতালে রোগীদের জন্য বিনা মূল্যে হুইলচেয়ারRead More
দেশে নিপাহ ভাইরাসে এক নারীর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে চলতি বছরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুRead More



Comments are Closed