Main Menu

আবু সাইদ হত্যা কাণ্ডে বেরোবির ৭১ শিক্ষার্থী বহিষ্কার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর এবং শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে জড়িত ৭১ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে ১০৯তম সিন্ডিকেট সভায় বহিষ্কার করা হয়।

Manual1 Ad Code

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রায়হান মিয়া নামের একজনের বিরুদ্ধে অভিযোগকারীরা অভিযোগ প্রত্যাহার করে নিলে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ড তাকে মওকুফ করে দেয়।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শৃঙ্খলা বোর্ডের সভাপতি প্রফেসর ড. মো. শওকাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ জনসহ মোট ৭২ জনের নামের তালিকা প্রকাশ করে।

Manual5 Ad Code

তারা হলেন—পমেল বড়ুয়া, শামীম মাহাফুজ, ধনঞ্জয় কুমার টগর, গ্লোরিয়াস (ফজলে রাব্বি), বাবুল, বিধান, তানভীর, আদুল্লাহ আল নোমান খান, রিফাত, ফারহাদ হোসেন এলিট, মোমিনুল, আরিফুজ্জামান ইমন, গাজীউর, শাহিদ হাসান, মামুন। এই ১৫ জনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আইনগত ব্যবস্থার সিদ্ধান্ত হয়।

সেজান আহমেদ ওরফে আরিফ, মো. আরাফাত রহমান আবির, আবু সালেহ নাহিদ, ইমরান চৌধুরী আকাশ, কফি আনান মান্নান, মাসুদুল হাসান, উজ্জ্বল মিয়া, হাবিবুর রহমান, সাখাওয়াত হোসেন, শোয়াইবুল (সাল্লু), আব্দুল্লাহ আল রায়হান, বায়েজিদ মোস্তাফী, রাসেল, সিয়াম আল নাহিদ, অমিত, আখতার হোসেন, তানজিল, মুন্না হাসান লিওন, জিহান আলী, মো. সাব্বির হোসেন (রিয়ান), গালিব হাসান, মাহমুদুর রহমান হৃদয়, মো. মোশারফ হোসেন, পিপাস আলী, মোজাম্মেল হক, মৃত্যুঞ্জয় রায়, মো. সাজ্জাদ হোসেন, মানিক চন্দ্র সেন, রবীন্দ্র রায়, সিয়াম আরাফাত, মো. সাব্বির আহমেদ, মো. মুসান্না-বিন-আহমেদ, শাহীন ইসলাম। এই ৩৩ জনকে ২ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

Manual3 Ad Code

মো. হাসানুজ্জামান সৌমিক, সুদিপ্ত সরকার বাঁধন, জুবায়ের মাহমুদ, কোমল দেবনাথ, মো. রিজন মন্ডল, মো. আব্দুল্লাহ আল মাহমুদ, ফিলিপ রায়, জিহাদ উল্লাহ, এস এম লাবু ইসলাম, জয়ন্ত চন্দ্র রায়, সবুজ কুমার, সবুজ মহস্ত, মো. মেহেদী হাসান মিরাজ, জামাল মিয়া, তৌফিক কিবরিয়া, মেজবাহুল সরকার জয়, দেবাশীষ কুমার রায়, আতেফ আসহাব দিল মণ্ডল, নাফিউল ইসলাম, তপন চৌধুরী, সাজেদুর রহমান, আমিরুল ইসলাম শুভ, শফিউল আযম ওরফে (সম্রাট)। এই ২৩ জনকে ১ সেমিস্টার বহিষ্কার করা হয়েছে।

উপাচার্য বলেন, তথ্য অনুসন্ধান কমিটি ৭২ জন শিক্ষার্থীর লিস্ট দিয়েছিল। সেখানে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা বোর্ড ২৩ জনকে এক সেমিস্টার, ৩৩ জন দুই সেমিস্টার ও ১৫ জন প্রাক্তন শিক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক বাকি ১৫ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code