Main Menu

ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : কাইয়ুম চৌধুরী

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেসব নেতাকর্মীকে গায়েবি ও মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল তাদের অনেকেই বিদেশে যেতে বাধ্য হয়েছেন। আজকে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে তাদের অনেকেই ফিরে আসছে। তারা কিন্তু লাঠি নিয়ে যুদ্ধ করেননি। তারা রেমিট্যান্স বন্ধের মাধ্যমে যুদ্ধ করেছিলেন।

Manual6 Ad Code

তিনি আরোও বলেন, প্রবাসীদের অবদানের স্বীকৃতি দেওয়া দরকার। এটা অস্বীকার করার সুযোগ নেই যে, এ দেশের রিকশাচালক, কৃষক ও শ্রমিক সবাই নতুন করে দ্বিতীয় স্বাধীন দেশে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছে। বিগত ১৭ বছর প্রবাসে বিএনপির নেতাকর্মীরা আন্দোলন সংগ্রাম করলে দেশে তাদের পরিবারের উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক।

Manual6 Ad Code

শনিবার (১১ জানুয়ারী) দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল উদ্দিন-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, বিএনপির নেতৃত্বে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ ধরে সবার সম্মেলিত প্রচেষ্টায় বাংলাদেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে প্রবাসে থেকেও আমাদের অসংখ্য নেতাকর্মী প্রাণপণ আন্দোলন-সংগ্রাম চালিয়েছেন। বিগত স্বৈরাচারী সরকারের অত্যাচার, নির্যাতনের ভয়ে বছরের পর বছর তারা দেশে আসতে পারেননি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের প্রবাসী নেতাকর্মীদের অবদান অনস্বীকার্য।

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ফ্যাসিষ্ট হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গণে ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র প্রবাসী সাবেক ছাত্রদল নেতা শাহ কামাল উদ্দিনকে ফুল দিয়ে সংবর্ধিত করেন নেতৃবৃন্দ। এবং সংবর্ধীত অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা শাহ কামাল উদ্দিন।

জেলা বিএনপি সহ সভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে জেলা যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম ও জেলা যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ কোহিনূর আহমেদ এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু ও জিল্লুর রহমান সুয়েব, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির দফতর সম্পাদক এড. সাঈদ আহমদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, প্রচার সম্পাদক লোকমান আহমদ, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এড. মোস্তাক আহমদ, সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, জেলা যুবদলের সহসভাপতি ময়নুল ইসলাম মঞ্জুর, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, নুরুল আমিন দুলু, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহার, সুহেল ইবনে রাজা, মোক্তার আলী, আব্দুল মালেক মল্লিক, পাবেল রহমান, মোতাহির হোসেন জুনেদ, আফরোজ মিয়া, রায়হানুল হক, রাজু আহমেদ, রিফল আহমদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code