মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায় বলেছেন, দেশমাতৃকার তরে অবসর প্রাপ্ত মেজর জেনারেল সি.আর. দত্তের অবদান চিরস্মরণীয় হয়ে আছে।
তিনি গত ১০ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় জৈন্তাপুরস্থ সেনাপতি টিলা রামকৃষ্ণ সেবাশ্রমে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার প্রয়াত চিত্ত রঞ্জন দত্ত (সি.আর দত্ত) বীর উত্তম এর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের উদ্যোগে ও মাইনোরিটি রাইটস এলায়েন্স, টরেন্টো, কানাডার সার্বিক সহযোগিতায় সিলেটের পাত্র সম্প্রদায়ের সুবিধা বঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩১ বঙ্গাব্দের সভাপতি বিনয় ভূষণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাস এর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের প্রধান সমন্বয়কারী শিক্ষক স্বপন চক্রবর্তী, যুগ্ম সমন্বয়কারী উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সেনাপতি টিলা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি রবেন্দ্র পাত্র, যুব সংগঠক ইটন পাত্র।
পরিষদের পক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী ব্যবসায়ী নিধীর রঞ্জন সূত্রধর, সহ সভাপতি ইমিগ্রেশন এডভাইজার নিরঞ্জন চন্দ্র চন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দীপক কুমার দাশ, পৃষ্ঠপোষক ব্যাংকার মতিলাল মালাকার, ব্যাংকার দীপঙ্কর দেব, সহ সম্পাদক মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, রমাকান্ত গুপ্ত রূপু, সহ সাংগঠনিক সম্পাদক সুজিত কুমার দাশ, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সহ কোষাধ্যক্ষ অব. শিক্ষক হিমাংশু লাল গুণ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ববিতা বর্মণ প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সি.আর দত্তের ৯৮তম জন্মবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ। বক্তারা সি.আর দত্তের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
এলাকার সুবিধাবঞ্চিত পাত্র সম্প্রদায়ের মধ্যে ৬০টি শীতবস্ত্র তুলে দেন অতিথিবৃন্দ।
পরে অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed