শেরপুরে বাস-সিএনজি অটোরিকশার সংঘর্ষ, নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুরে ভাতশালায় বাস-সিএনজি ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে আসান ঢাকাগামী রিফাত পরিবহন নামে একটি বাস উপজেলার ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় ওই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।নিতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইদুল ইসলাম।
তিনি বলেন, ‘শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার ভাতশালা এলাকায় রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থলে সদর থানা পুলিশ গিয়েছে।’
এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক বলেন, ‘ভাতশালা ইউনিয়নের জুড়াপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রামের রৌমারি থেকে ঢাকাগামী বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৩ জন নারী ও ২ জন পুরুষ।’
Related News
বিদ্যুতের দাবিতে ঈশ্বরগঞ্জে পিডিবি অফিসে ক্ষুব্ধ গ্রাহকদের হামলা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: তীব্র গরমের কারণে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুতের দাবিতে ময়মনসিংহেরRead More
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহতRead More



Comments are Closed