ডেঙ্গুতে চারজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় চারজন মারা গেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪২ জন, ঢাকা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহে দুইজন, চট্টগ্রামে ১৩ জন, রাজশাহীতে চার জন, খুলনায় ২৫ জন, রাজশাহী বিভাগে ছয়জন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৩০ জন রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮০৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩১৮ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৮৬ জন।
চলতি বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৬০ হাজার ৪৭৩ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ২৩৮ জন।
Related News
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৬১৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাRead More
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এইRead More



Comments are Closed