অবৈধ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে বৈধ কাগজপত্র ছাড়াই বসবাসের পাশাপাশি কাজ করছেন ভারতসহ বেশ কয়েকটি দেশের বহু সংখ্যক নাগরিক। বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে অবৈধভাবে বসবাসরত এসব ভিনদেশি নাগরিকদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। দ্রুত সময়ের মধ্যে তাদের বৈধতা অর্জনের তাগিদ দিয়ে জরুরি এক সতর্কবার্তা জারি করা হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, অনেক ভিনদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন বা কর্মরত আছেন, তাদের অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রসহ বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হলো।
সরকারের এ নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed