সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর শনিবার সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ চলবে বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
শনিবার (৭ ডিসেম্বর) কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
তফসিল অনুযায়ী ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য মনোনয়নপত্র আগামী ১৩ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ক্লাব কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে, ১৭ ডিসেম্বর বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোনয়নপত্র জমা, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৯ ডিসেম্বর বিকাল ৪টা থেকে ৭টার মধ্যে প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি, ২০ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে।
নির্বাচনের বিস্তারিত তথ্য ক্লাবের নোটিশ বোর্ডে টাঙানো নির্বাচনী তফসিল থেকে জানা যাবে।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed