জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কামাল জামালগঞ্জ উপজেলার চাঁনপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে। তিনি জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের সহ সভাপতি।
এর আগে গত ২৫ আগস্ট চেয়ারম্যান কামাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ৯ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলেন। যা এখনো তদন্তাধীন আছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ. ম কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেনকে গ্রেফতার করে সদর থানায় পাঠানো হয়েছে।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed