দেবীগঞ্জে ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের নিচে চাপা পড়ে মোহাম্মদ সামসুল হক (৬৫) নামে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে পৌরসভার করতোয়া সেতু সংলগ্ন এশিয়ান মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ সামসুল হক পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলার হরিণচরা এলাকার মৃত কসিম উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামসুল হক দন্ডপাল ইউনিয়নের কালীগঞ্জে অবস্থিত কেএসবি নামক একটি ইটের ভাটায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।প্রতিদিনের মতো সোমবার সন্ধ্যায় ভাটার কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য কালীগঞ্জ থেকে ডোমারের উদ্দেশ্যে সাইকেলে করে রওনা দেন। পথিমধ্যে দেবীগঞ্জ করতোয়া সেতুর পশ্চিম প্রান্তে এশিয়ান মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় পঞ্চগড় থেকে যশোরগামী একটি বালুভর্তি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দিলে তিনি ট্রাকের নিচে পরে যান। এতে তার বাম পা পুরোটা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।
সামসুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু হয় তার।
এদিকে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করে রাখেন। পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed