দিল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মেক্সিকোর ভিসা
বৈশাখী নিউজ ডেস্ক: মেক্সিকোর ভিসা পেতে বাংলাদেশি নাগরিকদের এতদিন দিল্লি যেতে হতো। তবে এখন থেকে দিল্লিতে না গিয়ে মেক্সিকোর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো দূতাবাস বা কনস্যুলেটে ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন বাংলাদেশিরা।
রোববার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদনের জন্য নয়াদিল্লিতে মেক্সিকান দূতাবাসে যোগাযোগ করতে হতো। মেক্সিকান সরকারের নতুন ঘোষিত সুবিধার আওতায় বাংলাদেশি নাগরিকরা এখন থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যেকোনো মেক্সিকান দূতাবাস বা কনস্যুলেটে ভিসার আবেদন জমা দিতে পারবেন।
মেক্সিকান অভিবাসন বিধি অনুযায়ী কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্যের বৈধ ভিসা ও পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ১৮০ দিন মেক্সিকোতে প্রবেশ সুবিধা পাওয়া যায়। এ ছাড়া গ্রেট ব্রিটেন, উত্তর আয়ারল্যান্ড বা শেনজেন এলাকার মধ্যে থাকা যেকোনো দেশের ভিসা থাকলেও এ সুবিধা পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী বছরের ২৭ মে’র মধ্যে পাঁচ ধাপে প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়নRead More
ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ১৪ হাজারের বেশি যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হুতিদের একের পর এক হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন বিমানবন্দরে বন্ধRead More



Comments are Closed