Main Menu

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচলে বাধা নেই

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে গত ১৯ নভেম্বর দেয়া হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষে আবেদনের ওপর শুনানি নিয়ে চেম্বার জজ আদালতের বিচারক মো. রেজাউল হক সোমবার (২৫ নভেম্বর) এই আদেশ দেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, আপিল বিভাগের চেম্বার আদালতের আদেশের ফলে ঢাকায় ব্যটারি চালিত রিক্সা চলাচলে আর কোনো বাধা নেই।

Manual2 Ad Code

অটোরিকশা চলাচল বন্ধের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন রাষ্ট্রপক্ষ।

তিনি বলেন, হাইকোর্টের আদেশের ওপর এক মাসের স্থিতাবস্থা জারির পাশাপাশি এ সংক্রান্ত জারি করা হাইকোর্টের রুল এক মাসের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন।

Manual8 Ad Code

সোমবার ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে গত ১৯ নভেম্বর দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর পরিপ্রেক্ষিতে এ এক মাসের স্থিতাবস্থার আদেশ দেওয়া হয়।

গত ১৯ নভেম্বর হাইকোর্ট ঢাকা মহানগরে তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেন। পাশাপাশি এ বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

এর আগে বুধবারও (২০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন রিকশাচালকরা। এসময় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

পরে রোববার (২৪ নভেম্বর) ১৯ নভেম্বরে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ।

Manual7 Ad Code

ঢাকায় বর্তমানে প্রায় ১২ লাখ রিকশা চলাচল করছে, যার মধ্যে বেশিরভাগই ব্যাটারিচালিত। অনেক পুরোনো পায়ে চালিত (প্যাডেল) রিকশাকে ব্যাটারি দিয়ে মোটরচালিত রিকশায় রূপান্তর করা হচ্ছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code