ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মো: তরিকুল ইসলাম। সোমবার (১১ নভেম্বর) তিনি এখানে যোগদান করেন। এর আগে তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিলেন। তিনি দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকুরী করলেও পূণ্যভূমি সিলেট বিভাগে এই প্রথম।
হযরত শাহ জালাল (রহ:)সহ ৩৬০ আউলিয়াগণ যে মাটিতে ঘুমিয়ে আছেন সে মাটি পূণ্যভূমি উল্লেখ করে তিনি বলেন, এ পূর্ণভুমিতে সঠিক ভাবে তিনি তার দায়িত্ব পালন করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
মঙ্গলবার প্রথম কার্য দিবসে দুপুরে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে তাঁর কার্যালয়ে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সরকারী প্রতিটি কাজে থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। এ জন্য তিনি ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সকল সাংবাদিকদের সহযোগিতা চান।
এসময় ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান, সদস্য মোশাহিদ আলী, আরিফুর রহমান মানিক, নাজমুল ইসলাম ও লুৎফুর রহমান শাওন, সাংবাদিক মীর আমান উপস্থিত ছিলেন।
Related News
চাচাতো ভাইয়ের বর্শার আঘাতে ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে প্রতিবেশী চাচাতো ভাইদের বর্শারRead More
সুনামগঞ্জে চুরি হওয়া তিন প্রতিমা কিশোরগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের একটি পারিবারিক মন্দির থেকে চুরি হওয়া দেড়শ বছরের পুরোনো তিনটিRead More



Comments are Closed