রুপার দামেও রেকর্ড, প্রতি ভরি ২ হাজার ৭৪১ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: স্বর্ণের পর এবার রুপারও নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, ভরিতে ৬৪১ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৭৪১ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি রুপার দাম ২ হাজার ৬২৫ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার নতুন এ দাম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।
এর আগে, গত বছরের ১৮ ডিসেম্বর ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরির দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ২৮৩ টাকায়।
Related News
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের গহনার দাম। সবচেয়ে ভালোRead More
ঘরে বসেই যেভাবে আয়কর রিটার্ন জমা দেবেন
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম শুরু হয়েছে।Read More



Comments are Closed