বাহুবলে মা-মেয়েকে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জর বাহুবলে মা-মেয়েকে হত্যার ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সিলেট জেলার গোয়াইঘাট উপজেলার সালুটিকর এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫), হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার নোয়াঐ গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২) ও হাজিমাদাম গ্রামের টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান খান।
তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি দুর্ধর্ষ একটি ঘটনা। আদালতের এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ দিবাগত রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলায় আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন। এ সময় তারা ঘর থেকে নগদ ২৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেন। পরে তারা বাসায় থাকা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যান।
এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে। ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত দাশ বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলর প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
আসামি আমির হোসেন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। আদালত এ মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার তাদের মৃত্যুদন্ডের আদেশ দেন।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০)Read More



Comments are Closed